‘২০১৯ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ’

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:১৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:১৯

 পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে পরীক্ষামূলক ভাতা বিতরণ অনুষ্ঠান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন,বাংলাদেশের প্রেক্ষাপট বদলে যাচ্ছে। বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র ও বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মূল্যায়ন দিতে হয়। এই জন্য বিশ্বের অর্থনৈতিক জরিপে বলা হচ্ছে, আগামী ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ।
বুধবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে পরীক্ষামূলক ভাতা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ  ঘুড়ে দাঁড়িয়েছে। অন্য সরকারের সময় আমাদের মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। আর এই সরকারের দুই মেয়াদে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩১৪ মার্কিন ডলারে। আজ  বাংলাদেশের রেমিটেন্সের হিসাব প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ডাক বিভাগকে আধুনিকীকরণ করা হচ্ছে। ডাক বিভাগ তার ঐহিত্য ধরে রাখবে সেই সঙ্গে ডিজাটাল সেবাও দেবে।’

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব গাজী মোহাম্মদ নুরুল কবির, ডাক অধিদফতরের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, সমাজকল্যান অধিদফতরের অতিরিক্ত সচিব (প্রশাসন) খন্দকার আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন।
অনুষ্ঠানে ২০ জনকে বয়স্ক ও ২০ জন শারীরিক প্রতিবন্ধীকে ভাতা তোলার ক্যাশ কার্ড দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী নাগরপুর উপজেলা ডাকঘর পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম