বাটাল তুলতে গিয়ে একে একে ৩ জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
২৭ জুন ২০২২, ২০:৪৩আপডেট : ২৭ জুন ২০২২, ২২:০৮

নরসিংদীর মাধবদীতে একটি মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) বিকালে মাধবদীর নুরালাপুর এলাকায় গদাইচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 
মারা যাওয়া শ্রমিকেরা হলেন, মাধবদী এলাকার গদাইরচর গ্রামের বায়েজিদ হোসেন (২৩), জাহিদ মিয়া (২২) ও আনিছ (১৬)।

স্থানীয়রা জানান, বিকালে মাধবদীর গদাইরচর গ্রামের আসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করছিলেন এই তিন শ্রমিক। এ সময় ট্যাংকের নিচে বাটাল দিয়ে পাইপ বসানোর জন্য ছিদ্র করছিলেন তারা। হঠাৎ একজনের হাতের বাটালটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। পরে একজন তা আনতে ট্যাংকের মুখ খুলে ভেতরে প্রবেশ করেন। পরে ওই শ্রমিক না আসায় ভেতরে যান আরেকজন। সে-ও উঠে না আসায় ট্যাংকে নামেন অন্যজন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে আরেকজনের মৃত্যু হয়।

মাধবদী থানার ওসি রাকিবুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম