স্কুলে শিক্ষার্থীর মৃত্যু, ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জুন ২০২২, ২৩:২৩আপডেট : ২৭ জুন ২০২২, ২৩:২৩

টাঙ্গাইলের সৃষ্টি স্কুলের আবাসিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের মৃত্যুর ঘটনায় ছয় শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সোমবার (২৭ জুন) রাতে শিহাবের মা আছমা আক্তার বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলাটি দায়ের করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘মৃত শিহাবের মা বাদী হয়ে ছয় শিক্ষকের নাম উল্লেখ করে এবং আরও আট থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবুবকর নামে এক শিক্ষককে আটক করা হয়েছে।’  

শিহাবের মরদেহ উদ্ধারের ঘটনায় রবিবার (২৬ জুন) ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে গত ২০ জুন শহরের সুপারিবাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাত তলা থেকে শিহাব মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত শিহাব মিয়া (১১) সখিপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল।

ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর রবিবার বিকেলে র‌্যাব সাত জন শিক্ষক ও পুলিশ দুই জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে র‌্যাব তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনও তথ্য না পাওয়ায় সাত জনকে ছেড়ে দেয়। আর পুলিশ দুই জনের মধ্যে থেকে একজনকে ছেড়ে দিয়েছে। থানা পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী