সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২২, ০৩:২১আপডেট : ২৯ জুন ২০২২, ০৩:২৮

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলার চরসৈয়দপুর এলাকায় সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৭ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. হোসেন, তন্ময় ও মাসুদ। গত রবিবার (২৬ জুন) রাত ১০টার দিকে চরসৈয়দপুর এলাকায় দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। তিনি গোগনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

নিহতের স্ত্রী মতাজ বেগম বাদী হয়ে ২২ জন ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, গ্রেফতার তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদলত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। প্রভাব বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, বাকি তথ্য বেরিয়ে আসবে।

সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। কে বা কারা ঘটিয়েছে তা তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না। 

স্থানীয়রা বলেন, চরসৈয়দপুর এলাকার ডকইয়ার্ডের একটি জাহাজের কাটা (গর্দা) অংশ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম