কাভার্ডভ্যানের চাপায় ৩ পথচারী নিহত

নরসিংদী প্রতিনিধি
৩০ জুন ২০২২, ১১:১৭আপডেট : ৩০ জুন ২০২২, ১৩:২৮

নরসিংদীর রায়পুরা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ জন।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার ফজর আলীর ছেলে ফারুক (৪৫) এবং নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মোছাকিন মিয়া (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকায় ৬টায় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশকিছু দোকান ও অটোরিকশা চাপা দেয়। এতে বাজারে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। ভৈরবে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।এ ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম