পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ২১:২৫আপডেট : ০১ জুলাই ২০২২, ২২:১৪

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন বাইকাররা। তবে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। শুক্রবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে শতাধিক বাইকার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে দেওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে লৌহজং উপজেলা মেদিনীমণ্ডলে সেতুর উত্তর থানা সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। তবে এর আগে থেকেই সে এলাকা ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ। পরে কয়েক মিনিট একটি ব্যানারে হাতে মানববন্ধন করেছেন তারা।

এ সময় বাইকারদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তামিম, মিরাজ মল্লিক, সজিব আহমেদ, ব্যাংকার রাহাত ফেরদৌস, আবির আহমেদসহ অনেকে। বক্তারা এ সময়ে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবি জানান। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

পুলিশ এসে সরিয়ে দেয় তাদের

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, আজ বিকালে অল্প কিছু বাইকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের থানার কাছে অবস্থান করছিল। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম দিনই রবিবার (২৬ জুন) মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। এরপর থেকে সেতুতে দুই চাকার এই যানটি চলাচল বন্ধ রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি