পদ্মা সেতু দিয়ে বেড়েছে যান চলাচল, যানজট নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৯:০৫আপডেট : ১৪ জুন ২০২৫, ১৯:০৫

ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বহু মানুষ। শুক্রবার ও শনিবার পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যান চলাচল অনেক বেড়েছে। তবে, যানের চাপ বাড়লেও যানজট ও ভোগান্তি নেই।

শুক্রবার ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৩৮ হাজার ৭৮১টি যান পারাপার হয়। এর মধ্যে ২৪ হাজার ৯২২টি ছিল ঢাকামুখী। শনিবার দুপুর ৩টা পর্যন্ত ১৯ হাজার ৮৭০টি যান পারাপার হয়। যার মধ্যে ১২ হাজার ১৯১টি ছিল ঢাকামুখী।

পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ার পর দুই দিন ধরে ঢাকামুখী যান অনেক বেড়েছে। জাজিরা প্রান্তে যানের চাপ থাকায় টোল দেওয়ার সময় ৩০০ থেকে ৫০০ মিটার পর্যন্ত যানবাহনের সারি তৈরি হচ্ছে। মোট ১৫টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। যাত্রীভোগান্তি তেমন নেই বললেই চলে। মাওয়া প্রান্তে মোটরসাইকেলের চাপ কম থাকায় এইখানে স্পেশাল বুথটি এখন বন্ধ রাখা হয়েছে।’

এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে যানবাহনের তেমন কোনও চাপ নেই। অন্যদিকে, ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকলেও কোনও যানজট নেই।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এক্সপ্রেসওয়ের উভয় লেন দিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম