মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো প্রকৌশলীর

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ০১:৪৫আপডেট : ০৩ জুলাই ২০২২, ০১:৪৫

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার (২ জুলাই) বিকালে কালিহাতী উপজেলার বিয়ারামারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাবের খান জনি কালিহাতী উপজেলার খরশিলা গ্রামের আইয়ুব খানের ছেলে। তিনি বঙ্গবন্ধু রেলসেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির সাইট প্রকৌশলী হিসেবে কাজ করতেন।

নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর কর্মীরা জানান, শনিবার বিকালে কাজ শেষে কালিহাতী উপজেলার বিয়ারামারুয়া এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন জনি। এ সময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়  গুরুতর আহত হন। তার পা বিচ্ছিন্ন হয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

জনির খালাতো ভাই মো. জায়েদ বলেন, দুর্ঘটনার পরই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান বলেন, 'শুনেছি ট্রেনের ধাক্কায় তার পা কেটে গেছে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠিয়েছে। রাতে মৃত্যুর বিষয়টি শুনেছি।'

কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবরটি জেনেছি।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম