নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৪:৩০আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৪:৩০

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দোকান থেকে মামুন শেখ (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি বাজারের দোকান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মামুন শেখ লৌহজং উপজেলার তেউটিয়ার এলাকার মৃত শওকত শেখের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা মাসুদ মিয়া জানান, মামুনের বাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ার পর শশুরবাড়ি দোগাছিতে থাকতেন। দোগাছি বাজারে তার একটি দোকান রয়েছে। পরিবারের দাবি, মামুন প্রায়ই দোকানে ঘুমাতেন। আজ সকাল ১০টায় তার ছেলে সৌরভ দোকানে ভাত দিতে আসেন। এ সময় ভেতর থেকে দোকান বন্ধ ছিল। ধাক্কা দেওয়ার পরও না খোলায় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন মামুন। পরে বাড়ির লোকদের খবর দেন সৌরভ। তারা এসে দোকানের শাটার ভেঙে লাশ নামান।

পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই মোল্লা মাসুদ।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম