‘বিএনপি আন্দোলনে আছে, ত্রাণ বিতরণও একটা আন্দোলন’

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১৫:২৫আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫:২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করছে। বন্যার্ত এলাকায় না গিয়ে ঢাকায় বসে ত্রাণ দিয়ে ছবি তুলছে। বন্যা মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন মন্ত্রীরা ভাঁওতাবাজি কথা বলছেন। আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করেছে ওদের সাহস থাকলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে নির্বাচন দিক। বিএনপি আন্দোলনেই আছে। ত্রাণ বিতরণও একটা আন্দোলন।’

বুধবার (৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলা বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি ভাঁওতাবাজির আন্দোলন করে না। বিএনপি আন্দোলন করে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৩২ লাখ নেতাকর্মীদের ওপর মামলা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের  ঢাকার ধানমন্ডি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ত্রাণ বিতরণ করেন। আর বিএনপি বিতরণ করে সুনামগঞ্জে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক এমপি শাম্মি আকতার প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম