জোর করে গরু নামাতে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ০৬:১১আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৬:১১

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কোরবানির পশুর হাটে জোর করে গরু নামাতে বাধা দেওয়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাটের ইজারাদার কমিটির তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ জুলাই) ভূইগড় এলাকার মানিক চাঁনের হাটের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- সুজন সরদার, অপু কাজী ও সোহেল।

এ ঘটনায় আহত পুলিশ অফিসার এসআই মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ মোট ৩৭ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ‘বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গরুর ট্রাক আটকে জোর করে মানিক চাঁনের পশুর হাটে গরু নামানো হচ্ছিল। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ইজারাদার মানিক চাঁনের হাটে ফোর্স নিয়ে হাজির হই।'

তিনি বলেন, ‘সেখানে জোর করে গরু নামানোর ঘটনায় বাধা দিলে হাট কমিটির লোকজন আমাদের ওপর চড়াও হয়ে হামলা করে, ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় আমাকে কিল-ঘুষি মেরে আহত করে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে ও হাট কমিটির তিন জনকে গ্রেফতার করে।’

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত হাট কমিটির লোকজন জোর করে গরু নামাচ্ছিল। এতে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা করা হয়।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে