স্কুলছাত্রী অপহরণ: ছাত্রলীগ নেতা কারাগারে

ফরিদপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ১৪:৫২আপডেট : ১২ জুলাই ২০২২, ১৪:৫২

স্কুলছাত্রী অপহরণের মামলায় ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ শরীফকে (২১) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (১১ জুলাই) গ্রেফতারের পর বিকালে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। শরীফ মধুখালী পৌর সদরের গোন্দারদিয়া (রেল গেট) এলাকার দিলু শরীফের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন দুপুরে মেছরদিয়া গ্রামের স্কুলছাত্রী মধুখালী বাজার এলাকায় যায়। বিকালে প্রাইভেট পড়ে ফেরার পথে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শরীফ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৯ জুন মধুখালী থানায় একটি নারী নির্যাতন ও অপহরণ মামলা করেন।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা চম্পক বড়ুয়া বলেন, ‘ঘটনার পর থেকে মেয়েটিকে নিয়ে পলাতক ছিল অভিযুক্ত। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও নারী নির্যাতনের মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ জুলাই) শরীফকে গ্রেফতার করা হয়। মেয়েটিকে উদ্ধার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইনজামামুল আলম অনিক বলেন, ‘ব্যক্তির দোষ সংগঠন নেবে না। এটা শরীফের ব্যক্তিগত ব্যাপার, সাংগঠনিক না। তবে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘আইনের কাছে যে অপরাধী সে সংগঠনের কাছেও অপরাধী। সংগঠন বিরোধী কেউ কোনও কাজ করলে তার সিদ্ধান্ত সাংগঠনিকভাবে নেওয়া হবে। আমি বিষয়টি শুনেছি। মঙ্গলবার আমরা এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেবো এবং সত্যতা প্রমাণ হলে এই বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মেয়েটির মা থানায় একটি মামলা করেন। আব্দুল্লাহ শরীফকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম