মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ১০:১৯আপডেট : ১৩ জুলাই ২০২২, ১০:১৯

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

বুধবার (১৩ জুলাই) সকাল ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওগাঁর পোরশা উপজেলার গাংগারিয়া গ্রামের রইজ ইসলামের ছেলে পিকআপচালক মো. সাদ্দাম (২২) এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী খাইরুল ইসলাম (৪৫)। আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা পিকআপের হেলপার মাহাতাব আলী (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি আমবোঝাই পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিল। রাজৈরের নতুন পৌরসভা ভবনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাদ্দাম মারা যান। এ সময় গুরুতর আহত হন খাইরুল ও মাহাতাব। স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাস নিয়ে পালিয়ে গেছে চালক।  এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম