কারাবন্দি উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আরও ২ মামলা

ফরিদপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ০৯:০১আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৯:০১

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কারাবন্দি ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। সালথা থানায় মামলা দুটি করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক মামলা জানান, শুক্রবার (১৫ জুলাই) উপজেলা চেয়ারম্যান ওয়াদুদকে প্রধান আসামি করে হামলা-সংঘর্ষ ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়েছে। ওয়াদুদকে প্রধান আসামি করে মোট ৪০ জনের নামে মামলাটি করা হয়।

অপরদিকে, শনিবার (১৬ জুলাই) উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি করে আরেকটি সংঘর্ষের মামলা করা হয়েছে। এ মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার মামলায় কারাগারে থাকা উপজেলা চেয়ারম্যানকে আবারও গ্রেফতার দেখাতে কোর্টে আবেদন করা হয়েছে।

গত ৯ জুলাই দিবাগত রাতে ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলার ঘটনায় তার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ১৩ জুলাই ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে, বিচারক তাদের জামিন নামঞ্জুর করে ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্ল্যার ওপর দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ স্থানীয়দের।

এছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারধর করে। পরে এসব ঘটনা উল্লেখ করে ৯ জুলাই ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন জয়গুন বেগম। ওই মামলায় সালথা উপজেলা চেয়ারম্যান কারাগারে রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম