কিশোরীর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ২৩:০৭আপডেট : ১৯ জুলাই ২০২২, ১২:১২

গাজীপুরে গোপনে দুই কিশোরীর গোসলের ভিডিও ধারণ করায় আলী আকবর খান (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) দুপুরে মহানগরের কোনাবাড়ী বাইমাইল (সাইনবোর্ড) এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ওই তরুণ বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের লাল খানের ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে। এ ঘটনায় সোমবার সকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, দুই কিশোরী জীবিকার তাগিদে নিজ নিজ জেলা থেকে এসে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছে। একজনের বয়স ১৫ অপরজনের ১৪। একই বাড়িতে ভাড়া থাকায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক (বান্ধবী) গড়ে ওঠে। রবিবার দুপুরে ওই ভাড়া বাড়ির গোসলখানায় তারা দুই বান্ধবী গোসল করছিল। তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া পোশাকশ্রমিক আলী আকবর খান টিনের ছিদ্র দিয়ে দুই বান্ধবীর গোসলের দৃশ্য ভিডিও করে।

তিনি আরও জানান, একপর্যায়ে অভিযুক্তের বড় বোন ওই দিন সন্ধ্যার দিকে ভাইয়ের মোবাইল ফোনটি নিয়ে এমবি রিচার্জ করার জন্য ভুক্তভোগী এক কিশোরীর কাছে নিয়ে যায়। রিচার্জ শেষে ডাটা চালু করে ভুক্তভোগী দেখেন, তাদের দুই বান্ধবীর গোসলের ভিডিও আলী আকবর খানের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের মেসেঞ্জারে রাখা রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হলে থানায় মামলা করা হয়। সোমবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম