মোটরসাইকেল কেনার আগে চালিয়ে দেখতে গিয়ে নিহত

গাজীপুর প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ২১:৪৯আপডেট : ২২ জুলাই ২০২২, ২২:০০

মোটরসাইকেল কেনার আগে চালিয়ে দেখতে গিয়ে কবরস্থানের সীমানা দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ফারুক হোসেন (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার চক দাতিয়া এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। শুক্রবার (২২ জুলাই) গাজীপুর মহানগরীর সদর থানার চাপুলিয়া (চার রাস্তা) মোড়ে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর সদর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী ফারুক হোসেন সদর থানার বিআইডিসি সড়কের নন্দিতা সিনেমা হলের পেছনে তারেকের বাড়িতে ভাড়া বাসায় থেকে কাঠের ব্যবসা করতেন। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল কেনার কথাবার্তা সম্পন্ন করেন। পরে চালিয়ে পরীক্ষা করে দেখার সময় মোটরসাইকেলটির সামনের চাকা পিছলে যায়।

চাপুলিয়া চার রাস্তা মোড় এলাকার কবরস্থানের সীমানা দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম