বিদেশি পিস্তল-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক

ফরিদপুর  প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ০০:২০আপডেট : ২৩ জুলাই ২০২২, ০০:২০

ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া নামক এলাকা থেকে ওই চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করা হয়।

আটক চেয়ারম্যানের নাম শহিদুল ইসলাম মজনু (৪৭) ও তার সহযোগীর নাম সোহেল হোসেন (৩৫)। শহিদুল ইসলাম মজনু ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার সহযোগী সোহেলের বাড়ি জেলা শহরের বায়তুল আমান এলাকায়।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেল হোসেনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম