সেটেলমেন্ট কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২২:২৯আপডেট : ২৫ জুলাই ২০২২, ২২:৫৩

টাঙ্গাইলে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দিতে না পারায় সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ জুলাই) বিকালে টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।

মামলায় ঘাটাইল উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মাহমুদা খাতুনকে আসামি করা হয়েছে। তারা জামালপুর সদরের বাড়ীঘাগুড়ি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি অভিযোগ থেকে দুদক জানতে পারে মাহবুব আনোয়ার তার আয়ের তুলনায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদ অনুসন্ধানের জন্য গত ১২ এপ্রিল দুদক প্রধান কার্যালয় থেকে একটি আদেশ দেওয়া হয়। ১৯ এপ্রিল দুদক সমন্বিত জেলা কার্যালয় থেকে চিঠির মাধ্যমে মাহবুব আনোয়ারের নামে তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও অর্জনের বিস্তারিত তথ্য ২১ কার্যদিবসের মধ্যে সমন্বিত জেলা কার্যালয়ে দাখিলের আদেশ দেওয়া হয়। দুদকের কোর্ট সহকারী মজিবর রহমান তাদের স্থায়ী ঠিকানায় গিয়ে ফরম ও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেন। ২০ এপ্রিল মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মাহমুদা খাতুন সম্পদ বিবরণের দাখিলের ফরম গ্রহণ করেন। কিন্তু তারা সম্পদ দাখিল বিবরণের সময় বৃদ্ধির কোনও আবেদন করেননি। নির্ধারিত সময় ২৫ মে’র মধ্যে তারা কমিশনের আদেশ মোতাবেক সম্পদ বিবরণ দাখিল করেননি। ফলে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার বাদী টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী