ঘরে স্বামীর মরদেহ রেখে পালালেন দ্বিতীয় স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৬:৩৩আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৬:৩৩

টাঙ্গাইলে আবু সাইদ (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় বানু ঘরে স্বামীর মরদেহ রেখে আত্মগোপনে রয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা ধোপাপাড়া এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আবু সাইদ সদর উপজেলার তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু সাইদ তার প্রথম স্ত্রী ও সন্তানকে রেখে হৃদয় বানুকে বিয়ে করেন। ছয় মাস আগে শহরের বিশ্বাসবেতকা ধোপাপাড়া এলাকার হুমায়ুনের বাড়িতে বাসা ভাড়া নেন। সেখানে হৃদয় বানু থাকতেন। মাঝেমধ্যে আবু সাইদ আসতেন।

বৃহস্পতিবার সকালে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা ওই ঘরে যান। মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে সাত মাসের একটি মেয়ে শিশু কান্না করছিল। এর আগে হৃদয় বানুরও বিয়ে হয়েছিল।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম