মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে ৩০-৪০ জন নারী এই ঝাড়ু মিছিল করেন।
এলাকাবাসী দাবি করেন, চেয়ারম্যান হঠাৎ এত সম্পদের মালিক হয়েছেন— আমরা এতদিন ভয়ে কিছু বলতে পারিনি। এখন বুঝতে পারছি, অবৈধভাবে এত টাকার মালিক হয়েছেন। আমরা চাই, তিনি যে অপরাধ করেছেন তার যেন সঠিক বিচার হয়। তাকে যেন গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।
এই বিষয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, মিছিলের বিষয়ে এখনও কিছু শুনিনি। তবে তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করেন— তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেবো।









