প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ দাবি করেছেন, বিএনপি-জামায়াত জোট এ যাবত আওয়ামী লীগের ৩১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।
শুক্রবার বিকেলে সাভারের আকরাইন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানকে পাকিস্তানের অ্যাজেন্ট দাবি করে তিনি বলেন, জিয়াউর রহমান দেশে কালো অধ্যায়ের সূচনা করেছেন।
অনুষ্ঠানের সাভার উপজেলা যুবলীগের সভাপতি ও আকরান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সেলিম মন্ডলের সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান এমপি।
/এইচকে/








