ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যুর অভিযোগ

সাভার প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ০৩:০০আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৩:০০

আশুলিয়ায় বাসের ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীর মারধরে আরিফ হোসেন নামে এক বাসচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় কাশিমপুর-নরসিংহপুর সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত বাসচালক আরিফ হোসেন (২৬) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. মোস্তফার ছেলে। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় থেকে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে কোনাবাড়ী থেকে কিরনমালা পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় বাসটি কাশিমপুর-নরসিংহপুর সড়কের ইটখোলা এলাকায় পৌঁছালে এক যাত্রীর সঙ্গে বাস ভাড়া নিয়ে হেলপারের বাগবিতণ্ডা শুরু হয়।

ইটখোলা এলাকায় এসে ওই যাত্রী ভাড়া না দিয়ে বাস থেকে নেমে যান। এ সময় চালক বাস থামিয়ে নিচে নেমে ভাড়া চাইলে যাত্রীর সঙ্গে আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যাত্রী বাসচালককে মারধর করেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন। তারাও চালককে মারধর করেন। তাদের হাত থেকে বাঁচতে চালক বাসের ভেতরে ঢুকে যান। সেইসঙ্গে অচেতন হয়ে পড়েন। পরে বাসের যাত্রীরা তাকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এলকে/এএম/
সম্পর্কিত
ঈদযাত্রায় সাভারের দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা
আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন
সাভার শিল্পাঞ্চলে বাড়ছে ধর্ষণের ঘটনা, তিন মাসে ২৪ মামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম