নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৭:৫৭আপডেট : ১৪ মে ২০২৫, ১৭:৫৭

ঢাকায় সাভারের আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার কামাল গার্মেন্টসের পাশের একটি পুকুর থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছে- পাবনা জেলার সাথিয়া থানা এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক সরদার (৯)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা বলেন, নিহত শিশুরা গতকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পায়নি তাদের পরিবার। পরে আজ সকালে ওই এলাকার একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে।’ এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি