স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ২২:০৭আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২২:০৭

গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ খাদিজা বেগম স্মৃতি (২২) হত্যার অভিযোগে দেড় মাস পর প্রধান আসামি স্বামী জাহিদুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে ঢাকার ধানমন্ডি থানার গ্রিন রোড (কাঁঠালবাগান) এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জাহিদুল ইসলাম শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার সবুর উদ্দিনের ছেলে। নিহত খাদিজা তার স্ত্রী ছিলেন। বিয়ের মাস দুয়েক পরই স্ত্রীকে হত্যা করেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমেদ জানান, স্মৃতির সঙ্গে জাহিদুলের এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ঈদুল ফিতরের আগের দিন তারা পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ বাধে। স্ত্রীর অনৈতিক সম্পর্ক আছে বলে সন্দেহ করেন স্বামী।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে। ঘটনাটি জাহিদুল তার শাশুড়িকে জানালে উল্টো শাসিয়ে দেন। এর জেরে গত ২৮ জুন সকালে তাদের মধ্যে পুনরায় ঝগড়া ও হাতাহাতি হয়। এক পর্যায়ে স্বামী তার স্ত্রী স্মৃতিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার শ্রীপুর থানায় মামলা করে। পরে প্রকৃত ঘটনা উদঘাটনে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে ধারণা করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপর জাহিদুলকে ঢাকা থেকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম