জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আটক ৩

সাভার প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১৪:৩২আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৪:৩২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা করায় তিন জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) সকালে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের জামগড়ার শিমুলতলা বাসস্ট্যান্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-বিপ্লব (২৯), রাসেল (২৮) ও আলী রেজা (২৬)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জামগড়ারর শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন চালক ও হেলপাররা জড়ো হতে থাকেন। সেখানে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে।

আশুলিয়া থানার এসআই রাজু মন্ডল জানান, সড়ক অবরোধের চেষ্টা করলে শিমুলতলা বাসস্ট্যান্ড থেকে তিন জনকে আটকরা করা হয়। তারা সবাই গাড়িচালক ও হেলপার।

/এসএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম