পিকনিকের ট্রলার থেকে নদীতে ঝাঁপ, দুদিন পর ভেসে উঠলো লাশ

গাজীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ২১:২৪আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২১:২৪

গাজীপুরের কালীগঞ্জে বজ্রাঘাতের ভয়ে পিকনিকের ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেওয়ার দুদিন পর রুপাই হোসেন ভূঁইয়া (২১) নামে এক যুবকের মরদেহ ভেসে উঠেছে। শনিবার (৬ আগস্ট) বিকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।

রুপাই হোসেন কালীগঞ্জ পৌরসভার বাঘেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি মাহিন্দ্রা চালক ছিলেন। কালীগঞ্জ থানার এসআই আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শামীম ভূঁইয়া বলেন, গত বৃহস্পতিবার কালীগঞ্জ পৌরসভার বাঘেরপাড়া গ্রাম থেকে রুপাইসহ কয়েকজন পিকনিক করতে ইঞ্জিনচালিত ট্রলারে শীতলক্ষ্যা নদী দিয়ে শ্রীপুর উপজেলার বরমীরে যাচ্ছিলেন। কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকায় নদীতে হঠাৎ বজ্রাঘাত হয়। এতে ট্রলারে থাকা সবাই ভয় পেয়ে যান। এ সময় রুপাই হোসেন ভয়ে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকালে মরদেহ উদ্ধার করেন।

/এএম/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি