চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণের আলামত মিলেছে 

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৭ আগস্ট ২০২২, ২১:৪৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২১:৪৬

গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাসে (তাকওয়া পরিবহন) এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভিকটিমের ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসক। রবিবার (৭ আগস্ট) বিকালে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রভাষক এ এন এম আল মামুন ও ডা. সানজিদা হক ওই নারীর পরীক্ষা করেন।

এ ঘটনায় ভিকটিমের পোশাকশ্রমিক স্বামী বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দরিপাড়া গ্রামের আলী আকবরের ছেলে রাকিব মোল্লা (২৩), নেত্রকোনা সদর উপজেলার গুপিরঝুপা গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে সুমন খান (২০), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালকাচারি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে সজিব (২৩), একই জেলার হালুয়াঘাট উপজেলার বিলডোলা গ্রামের তুলা মিয়ার ছেলে শাহীন মিয়া (১৯) এবং খুলনার রূপসা উপজেলার খান মোহাম্মদপুর এলাকার মৃত নূর আলমের ছেলে সুমন হাসান (২২)। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

চিকিৎসক এ এন এম আল মামুন বলেন, পরীক্ষায় ভিকটিমকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার জন্য ভিকটিমের আলামত ঢাকায় পাঠানো হয়েছে এবং তার কপালে আঘাতের চিহ্ন থাকায় মাথা এক্সরে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আমরা ভিকটিমের জবানবন্দি নিয়েছি। জবানবন্দিতে তিনি বলেছেন, নওগাঁয় আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষ করে শনিবার রাত তিনটার দিকে ভিকটিম এবং তার স্বামী গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এসে নামেন। পরবর্তীতে তারা ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভোগড়া থেকে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাসে ওঠেন।

ভিকটিমের বরাত দিয়ে চিকিৎসক আল মামুন আরও জানান, বাসটি শ্রীপুরের মাওনা এলাকায় গিয়ে বাসের চালক, হেলপার এবং তার অপর অজ্ঞাতনামা সহযোগীরা ভিকটিমের স্বামীকে মারধর করে বাস থেকে ফেলে দেয়। পরে বাসটি গাজীপুর ফিরে আসার পথে অজ্ঞাতনামা পাঁচ জন ভিকটিমের হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। অভিযুক্তরা ভিকটিমকে ১০০ টাকা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেয়। পরে তিনি জয়দেবপুর থানায় গিয়ে ঘটনা পুলিশকে জানান। 

এর আগে, গত শনিবার (৬ আগস্ট) রাতে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইদিন বেশি রাত হয়ে যাওয়ায় তাকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন না করে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের মধ্যে একটি বাটন মোবাইল, ভ্যানিটি ব্যাগ, চার হাজার টাকা, ট্রাভেল ব্যাগ দুটি, চাল ২ কেজি, ১/২ কেজি ভুট্টা, ২৫০ গ্রাম পোলাওয়ের চাল, একটি এটিএম কার্ড ও এক বয়াম আমের আচার। তিনি আরও জানান, ভিকটিম একজন গৃহবধূ এবং তার স্বামী একজন পোশাক শ্রমিক।

 

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম