মানবপাচার মামলায় ৪ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৭:১৫আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৭:১৫

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলা থেকে চার জনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক এই রায় ঘোষনা করেন। রায় ঘোষণাকালে তিন আসামি উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলো-মর্জিনা বেগম (৪০), জেসমিন বেগম (পলাতক),  সাহাবুদ্দিন ও মো. টিটু (২৯)। খালাসপ্রাপ্তরা হলো- জাকির হোসেন (৫৫), মোহাম্মদ হোসেন সাগর (২২), মো. শরিফ ও  মো. আসলাম (২৮)। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মানবপাচার মামলায় আট আসামির মধ্যে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে তিনজন উপস্থিত ও একজন পলাতক রয়েছে। অপর চার জনকে খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ৮ বছরের শিশুকে অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় পরে তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম