বিদেশি মুদ্রা দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা

নোয়াখালী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ১৩:১০আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৩:১০

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তিনটি ১০০ সৌদি রিয়ালের নোটে একটি বান্ডিল পেঁচিয়ে প্রতারণা করছিলেন তারা।

গ্রেফতার আসামিরা হলেন- গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার নয়াদিঘীর পাড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে টুটুল (৪৪), তরসিরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৪৮) ও সারাজানের ছেলে মো. সবুজ (২৬)।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় বেগমগঞ্জ উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারণা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিরা বিদেশি মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। বুধবার বিকালে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতারণার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম