থানায় বিচারপ্রার্থীকে মারধর: ওসিকে জেলা থেকে প্রত্যাহার  

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ২৩:০৭আপডেট : ২২ আগস্ট ২০২২, ২৩:১৭

বিচার চাইতে আসা একজনকে নির্যাতনের ঘটনায় মানিকগঞ্জের শিবালয় থানার ওসি মো. শাহীনকে মানিকগঞ্জ জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সোমবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছিল।

পুলিশ সুপার জানান, বাহিনীর কেউ অপরাধ করলে এর দায় পুলিশের নয়। পুলিশের যে সদস্য অপরাধ করেছেন তার দায় ওই সদস্যকেই নিতে হবে।

জানা গেছে, মানিকগঞ্জের শিবালয় থানায় শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি আসেন। মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনি থানায় একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেটির খোঁজ নিতে ও বিচার চাইতে এসেছিলেন তিনি। পরে ওই ব্যক্তিকে এএসআই আরিফ হোসেন থানায় নির্যাতন করেন।

এসপি মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, ঘটনার রাতেই অভিযুক্ত এএসআইকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। থানার ভেতরে বিচারপ্রার্থী নির্যাতনের ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সোমবার এক আদেশে শিবালয় থানার ওসি মো. শাহীনকে মানিকগঞ্জ জেলা থেকে প্রত্যাহার করে মাদারীপুর জেলায় সংযুক্ত করেছেন। এ ছাড়া ওসি মো. শাহীন বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছেন ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত। 

প্রত্যাহার হওয়া ওসি মো. শাহীন দাবি করেন, শনিবার সন্ধ্যায় তিনি থানায় ছিলেন না। এ সময় এএসআই আরিফ হোসেন একজনকে থানার ভেতরে মারধর করেন। এ ঘটনায় তাকে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে মাদারীপুর জেলায় বদলি করা হয়েছে। তিনি সোমবার সন্ধ্যার পর শিবালয় থানার ওসি (তদন্ত) শেখ ফরিদ আহমেদের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন।

তদন্ত কর্মকর্তা অপু মোহন্ত জানান, শিবালয় থানায় পুলিশ কর্মকর্তার হাতে একজনকে মারধরের ঘটনায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি তদন্ত করছেন। সোমবার থেকে তদন্তকাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় শিবালয় থানায় এক ব্যক্তি আসেন। তার শিশু সন্তানকে একজন ধর্ষণের চেষ্টা চালিয়েছে উল্লেখ করে অভিযোগ দিতে চান। একপর্যায়ে এএসআই আরিফ হোসেন ওই ব্যক্তিকে থানার ভেতরে পিটিয়ে আহত করেন।

ভুক্তভোগী দাবি করেন, স্ত্রীসহ তিনি ঢাকায় থাকেন। তার পাঁচ বছরের শিশুকন্যা থাকে দাদির কাছে। গত ২০ জুলাই শিবালয় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মান্নান খানের চাচাতো ভাই রজ্জব খান তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি হাতেনাতে ধরে ফেলে শিশুটির দাদি। পরে স্থানীয় সমাজপতিদের জানানো হলেও প্রভাবশালী হওয়ায় তারা কোনও পদক্ষেপ নিচ্ছিলেন না। উল্টো তাকেই নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

তিনি আরও দাবি করেন, এরপর গত ১৪ আগস্ট শিবালয় থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন তিনি। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও থানা থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় অভিযোগের বিষয়ে খোঁজ নিতে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে থানায় যান তিনি। এ সময় থানার ওসি রুমে ছিলেন না। এএসআই আরিফ হোসেনের কাছে ঘটনা খুলে বলার পর তাকে থানার ভেতর মারধর করা হয়। রাতে পুলিশ সুপারের কাছে বিচার দিলে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেলে) নূরজাহান লাবনীর নির্দেশে থানায় মামলা রেকর্ড হয়। ওই রাতেই অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের