ঘরে সন্তানের লাশ, মা আটক

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১৭:২৪আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৭:২৪

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বসতঘর থেকে ফাতেমা খাতুন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মা হাওয়া বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২৪ আগস্ট) সকালে লাশ ময়নাদতন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ফাতেমা নিকলা দড়িপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

হাওয়া বেগমের দাবি, ফাতেমা ঘরে গামছা দিয়ে খেলা করছিল। সন্ধ্যার দিকে তিনি ঘরে গিয়ে দেখেন, গামছা পেঁচিয়ে ঘরের ধরনার সঙ্গে ফাতেমা ঝুলে আছে। পরে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হাওয়া বেগমের আচরণে সন্দেহ হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। শিশুটির মায়ের অসঙ্গতিপূর্ণ কথা-বার্তায় সন্দেহ সৃষ্টি হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম