১০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভাঙা হলো বাড়ি 

গাজীপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৬:২০আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:২০

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল কাদেরের নির্মাণাধীন বসতবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টায় উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য জজ মিয়া (৪২) এবং সফিকুল ইসলাম (৪৫), ইমরান হোসেন (২৫), রাজনসহ (২৭) তাদের ২৫-৩০ জন সহযোগী জড়িত বলে অভিযোগ উঠেছে। তারা সবাই মাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।  

ভুক্তভোগী আব্দুল কাদের বলেন, তিনি ১৯৮১ সালে ৫৫ শতাংশ জমি কেনেন। ৪০ বছর ধরে সেই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা রাস্তা দেওয়ার ইস্যু করে কাজে বাধা দেন। এ ঘটনায় মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন রবিবার (২১ আগস্ট) উভয়পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসেন। এ সময় চেয়ারম্যান রাস্তার জন্য ৯ ফুট জমি দেওয়ার অনুরোধ করলে আব্দুল কাদের তা মেনে নেন। পরে অভিযুক্তরা বিভিন্ন সময় আব্দুল কাদেরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় জজ মিয়া, সফিক, ইমরান, রাজনের নেতৃত্বে ২৫-৩০ জন সহযোগী নিয়ে বুধবার দিবাগত রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।

অভিযুক্ত জজ মিয়া বলেন, ‘দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করছেন আব্দুল কাদের। রাতের আঁধারে তার লোকজন বাড়ি ভেঙে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’

তবে মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘স্থানীয়রা আমাকে জানান, ইউনিয়ন পরিষদের রাস্তা বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে। রবিবার দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদেরকে রাস্তার জন্য ৬ ফুট জমি ছেড়ে কাজ করতে দেখি। পরে তাকে ৯ ফুট জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করি। তিনি সেটাও মেনে নেন।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামন বলেন, বসতবাড়ি ভাঙচুরের খবর পেয়ে রাতেই পুলিশের টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী
চাঁদাবাজ কারা জানালেন বিরোধীদলীয় নেতা
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম