ভিডিও ধারণ করে তরুণীকে ধর্ষণের অভিযোগ, আ.লীগ নেতা কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ০০:৪০আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০০:৪০

টাঙ্গাইলের মধুপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত মামুন উপজেলার অরণখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক। অভিযোগ উঠেছে ধর্ষণের ভিডিও ধারণ করে পাঁচ বছর ধরে ওই নেতা এক তরুণীকে ধর্ষণ করছিল। 

এদিকে, টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসানাত ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করেছেন। এরআগে বুধবার (২৪ আগস্ট) ভুক্তভোগীর মা বাদী হয়ে মধুপুর থানায় মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মামুন ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের কথা বলে সে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া ধর্ষণের দৃশ্য ধারণ করে রাখে মামুন। এরপর ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ বছর ধরে ধর্ষণ করে আসছে মামুন। বিষয়টি প্রকাশ করলে ওই তরুণীকে হত্যা ও ভিডিও প্রকাশ করার হুমকি দেয় সে। সম্প্রতি ওই তরুণীর শরীরের গঠন দেখে তার পরিবারের সন্দেহ হয়। পরে বিষয়টি তরুণী তার মাকে জানায়। পরে পরীক্ষা করে ওই তরুণী অন্তঃস্বত্তা বলে জানা যায়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও মধুপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ওই মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। তার মোবাইলটিও জব্দ করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান আসামি মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম