খাবার কিনতে বেরিয়ে দুর্বৃত্তের হাতে প্রাণ গেলো যুবকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ১০:২৪আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১০:২৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইকবারদি বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আব্দুল কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে। 

স্বজনরা জানান, সকাল পৌনে ৭টার দিকে পরোটা কিনতে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হন কাইয়ুম। পরে সড়কের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কাইয়ুমের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতেও আঘাতের চিহ্ন আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ একটু পর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোরশেদ বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারবো।’

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের