শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৬

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের একাংশ গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রবিবার সকাল থেকে উপজেলার আবদার গ্রামে জমজম স্পিনিং অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করে। কারখানাটি হরাইজন স্পেসিফিক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
শ্রমিকরা জানায়, গত ১১ মাস যাবত তারা সুতা উৎপাদন করে আসছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বকেয়া বিলের কারণে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর থেকে কারখানার উৎপাদন বন্ধ থাকে। তবে সুতা প্রক্রিয়াকরণ, মেশিনপত্র পরিচ্ছন্ন করাসহ অন্যান্য সব কাজ করিয়ে শ্রমিকদের নিয়মিত হাজিরা নেওয়া হয়।
তারা জানায়, কর্তৃপক্ষ ১ ফেব্রুয়ারি বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেন। ওইদিন বেতন নিতে আসলে ৭ তারিখে পরিশোধের সময় বেঁধে দেন। এ দিন কর্তৃপক্ষ বকেয়া বেতন প্রদানের বিপরীতে কারখানায় পুলিশ মোতায়েন করেন।
রিং ও প্যাকিং শাখার শ্রমিক সীমা, আনোয়ারা, সুরমা, মোফাচ্ছাল, রীমা, নাজমা, ফাতেমা, শামীম জানান, বেতন না দেওয়ায় তাদের ঘর ভাড়া, দোকানে বকেয়া জমা, মাসিক খাওয়া খরচে দেনা হয়ে গেছে। বেতন না পেলে এখন না খেয়ে থাকতে হবে।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বসুমিত্র বলেন, অস্থিতিশীল পরিবেশ মোকাবিলায় কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে। দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থানের পর কারখানা কর্মকর্তারা মালিকের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিকাল ৫টার দিকে শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, অনেক শ্রমিক বেতন নিয়ে চলে গেছে। যারা এখন বকেয়া বেতনের দাবি করছে তাদের ব্যাপারে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। 

তিনি জানান, কারখানায় সাড়ে তিনশ’ শ্রমিক কর্মরত ছিল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি