বাসচাপায় নাতি নিহত, হাসপাতালে নানি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ১৫:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৫:৫৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাসচাপায় জাওয়াদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় তার নানি আনোয়ারা বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

নিহত জাওয়াদ দড়িকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে। তার নানি আনোয়ারা বেগম উপজেলার মেঘনা শিল্প নগরীর শাহমত আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সড়ক পারাপারের সময়ে তাশা এক্সক্লুসিভ নামে একটি বাস তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে নাতি মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় নানিকে স্থানীয় একটি হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়রা বাসটি ভাঙচুর করে। এ সময় বাস চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি নবীর হোসেন জানান, দুপুরে সড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার নানি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় বাস জব্দ করা হয়েছে। বাসচালক ও তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম