নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৫

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার দায়ে সাদ্দাম হোসেন নাঈম (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান এই রায় ঘোষণা করেন। কিশোরগঞ্জ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিতিত ছিলেন। নাঈম বাজিতপুর উপজেলা গাজিরচর ইউনিয়নের সাদিরচর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

আদালত সূত্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, নাঈম মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘরের জিনিসপত্রও ভাঙচুর করতেন। পরিবারের লোকজন কিছুতেই তাকে নিয়ন্ত্রণ করতে পারতো না। 

২০১৮ সালের ১ আগস্ট সকালে মা রেহেনা খাতুনের (৬৯) কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে না পারায় বসতঘরে ঢুকে মায়ের হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে নাঈম। ওই দিন রাতেই তাকে একমাত্র আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন বাবা নূরুল ইসলাম। মামলার পরদিন নাঈমকে বাজিতপুর থেকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল কবীর তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ দুপুরে মামলার রায় ঘোষণা করেছেন বিচারক।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান