বিদ্যালয় চলাকালে ছাত্রীদের ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ 

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপ্লব কর্মকার (৩৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ৫৬ নম্বর বটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাধাগঞ্জ ইউনিয়নের মাদারবাড়ি গ্রামের দশরত কর্মকারের ছেলে।

বিদ্যালয় চলাকালে ওই শিক্ষক পঞ্চম শ্রেণির ছাত্রীদের কাছে ডেকে নিয়ে যৌন নির্যাতন করতেন বলে ক্লাসের একাধিক ছাত্রী অভিযোগ করেছে। তার এ অনৈতিক কর্মকাণ্ডের কারণে দুই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্কুলে যাওয়া বন্ধ করা এক ছাত্রীর মা বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার মেয়ে স্কুলে যাচ্ছে না। তার কাছে স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে ওই শিক্ষকের কুকীর্তির কথা আমাকে জানায়। আমি এই লম্পট শিক্ষকের শাস্তি চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘এ ঘটনা আমাকে কয়েকজন অভিভাবক জানিয়েছেন। বিষয়টি আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।’

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের আরেক শিক্ষক বলেন, ‘এর আগে এই শিক্ষক ৪৯ নম্বর উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। সেখানেও তিনি একই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন বলে আমরা শুনেছি। তারপর ওখান থেকে তাকে এ বিদ্যালয়ে বদলি করা হয়।’
 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বিপ্লব কর্মকার কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, ‘আমি বর্তমানে এলাকার বাইরে আছি। তাই বিষয়টি সম্পর্কে আমার জানা নেই।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/টিটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম