পদ্মা সেতুতে প্রাইভেটকারে বাসের ধাক্কায় আহত ৩

শরীয়তপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ২২:১৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২২:১৫

পদ্মা সেতুতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সেতুর জাজিরা প্রান্তের ৪১-৪২ নম্বর পিয়ারের মাঝে দুর্ঘটনাটি ঘটে। সেতুতে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।

এর আগে দুপুর ১টার দিকে ওই একই স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সেতুতে থাকা প্লাস্টিকের ব্যারিয়ারের ওপর উঠিয়ে দেয়। এতে অন্তত ৪০-৫০টি প্লাস্টিকের ব্যারিয়ার ভেঙে যায়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ৩৮ নম্বর পিয়ার থেকে ৪২ নম্বর পিয়ার পর্যন্ত মাওয়া জাজিরামুখী লেনে প্লাস্টিকের ব্যারিয়ার দিয়ে অর্ধেক অংশ আটকে দেওয়া হয়েছে বিভিন্ন সার্ভিসের কাজের জন্য। ব্যারিয়ারের পাশ দিয়ে ওই লেনে গাড়ি চলাচল করছে। আজ বিকালে একটি প্রাইভেটকার মাওয়া থেকে জাজিরা প্রান্তের দিকে যাচ্ছিল। ৪২ নম্বর পিয়ারে আসার পর একই দিকমুখী শ্যামলী পরিবহনের খুলনাগামী বাস সজোরে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।

গাড়িতে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। সেতুতে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। দুর্ঘটনার কারণে জাজিরামুখী লেনে কমপক্ষে ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে বাস ও প্রাইভেটকারটিকে সরিয়ে সেতুর পূর্ব প্রান্তের লেনের পশ্চিম দিকে নিয়ে যায়। তখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী পার্থ সারথী বিশ্বাস বলেন, বিভিন্ন কাজের জন্য সেতুর লেনের অর্ধেক অংশ ব্যারিয়ার দিয়ে আটকে দিয়েছি আমরা। আজকে দুপুরে একটি বাস ব্যারিয়ারের ওপর উঠিয়ে দিয়েছে। আবার বিকালে একটি বাস অতিরিক্ত গতিতে চলার কারণে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকারে থাকা আহত তিন জনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, সেতুতে দুর্ঘটনার খবর পেয়েছি। বাসটিকে থানায় আনা হয়েছে। আহতদের পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম