ফরিদপুরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৫

ল্যাবের বিভিন্ন পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে ফরিদপুরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। শহরের আলীপুর মহল্লা এলাকায় অবস্থিত ওই হাসপাতালে বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতর সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার অধিদফতর। দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হাসপাতালের ল্যাবে বিভিন্ন পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের প্রমাণ মিলে। এ ঘটনায় হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

হাসপাতালের ব্যবস্থাপক ফরিদউদ্দিন জরিমানার টাকা পরিশোধ করেন। এ সময় এমন অপরাধ আর হেবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ না করার অভিযোগে আলীপুর মহল্লা এলাকায় অবস্থিত মেসার্স গোল্ডেন ফার্নিচারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একজন ভোক্তার লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আদায় করা জরিমানার টাকা থেকে ২৫ শতাংশ হিসাবে দুই হাজার ৫০০ টাকা অভিযোগকারী ভোক্তাকে দেওয়া হয়।  

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে বিভিন্ন টেস্টে ব্যবহৃত রিএজেন্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করার দায়ে মেসার্স গোল্ডেন ফার্নিচারকে এ জরিমানা করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম