আশুলিয়ায় শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ

সাভার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৬

আশুলিয়ায়  শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ভারতীয় মালিকানাধীন একটি পোশাক কারখানায় বাৎসরিক বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। আশুলিয়ার গণকবাড়ি এলাকার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে লেনি ফ্যাশন কারখানায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে শ্রমিক ও পথচারীসহ অন্তত ২৫  জন আহত হন।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানান, ডিইপিজেড অঞ্চলের পুরাতন জোনের ভারতীয় মালিকানাধীন ‘লেনি ফ্যাশনে’র শ্রমিকরা সম্প্রতি বাৎসরিক বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে কর্মবিরতি ও পরে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকালে পুলিশ তাদের ওপর চড়াও হয়।
লেনি ফ্যাশনে কর্মরত পুলিশের হামলায় আহত নারী শ্রমিক আকলিমা ও মাকসুদা আক্তারসহ একাধিক শ্রমিক অভিযোগ করেন, লেনি ফ্যাশন কর্তৃপক্ষ বেপজার নীতিমালা না মেনে প্রায়ই শ্রমিকদের চাকরিচ্যুত করে। পুরাতন ও স্থায়ী শ্রমিকদের বেতন নিয়মানুসারে বাড়তে থাকলে গোপন তালিকা তৈরির পর বিভিন্ন ইস্যু সৃষ্টি করে তাদের ছাঁটাই করা হয়।
তারা আরও জানান, এই প্রতিষ্ঠানে বেতন-ভাতা না দিয়ে দেখানো হয় পুলিশের ভয়। ডিইপিজেড কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে একাধিকবার নালিশ করেও কোনও সুফল পায়নি শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশি মালিকানাধীন লেনি ফ্যাশন লি. কর্তৃপক্ষ সকালে শ্রমিক অসন্তোষের মুখে কারখানটি এক দিনের ছুটি ঘোষণা করেছে। যে কোনও ধরনের অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেপজার জেনারেল ম্যানেজার আব্দুর সোবাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শ্রমিক অসন্তোষের বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম