কাজ না করেই টাকা তুলেছেন চেয়ারম্যান, ৭ মেম্বারের অভিযোগ  

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ২১:২৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২১:২৬

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এফএম মারুফ রেজার বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই ইউনিয়নের সাত ইউপি সদস্য মাসুদ রানা, সবুজ মোল্যা, লুৎফর রহমান শিকদার, মাহফুজ, অলিয়ার রহমান, শেখ মো. নজরুল ইসলাম টিপু ও সাইদুল ইসলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গোপালগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। 

লিখিত অভিযোগে বিভিন্ন প্রকল্পের মধ্যে কোনোটি আংশিক আবার কোনোটির কোনও কাজ না করেই অর্থ হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।  

লিখিত অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন, নামমাত্র কাজ করে ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়নের উন্নয়ন সহায়তা কর্মসূচির বরাদ্দের আট লাখ ২৯ হাজার টাকা তুলে নেন চেয়ারম্যান। এছাড়া অসহায় নারীদের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের জন্য পাওয়া চার লাখ ৫৫ হাজার টাকার ৬০ শতাংশ চেয়ারম্যান আত্মসাৎ করেন। বিতরণ করা সেলাই মেশিনের প্রতিটির বাজার মূল্য চার হাজার টাকা হলেও কাগজ-কলমে ১০ হাজার টাকা দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে। 

লিখিথ অভিযোগে আরও বলা হয়, ইউপি সদস্যদের প্রকল্পের সিপিসি করে ফাঁকা রেজ্যুলেশন খাতায় স্বাক্ষর নেন চেয়ারম্যান। এরপর তিনি নিজেই প্রকল্পের টাকা তুলে নেন।

এতে আরও উল্লেখ করা হয়, ইউনিয়নে হোল্ডিং নম্বর দেওয়ার নামে লোকজনের থেকে অন্তত ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের দুটি রাস্তা না করে তিন লাখ এবং আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার নাম করে ৩০টি অসহায় পরিবারে কাছ থেকে ১৫ হাজার টাকা করে মোট সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান এফ এম মারুফ রেজা। তিনি বলেন, ‘নির্বাচনে হেরে গিয়ে প্রতিপক্ষ রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দিন বলেন, ‘জালালাবাদ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম