কাশিমপুর কারাগারে হাজতির সঙ্গে তরুণীর বিয়ে

গাজীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২২:১১

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক হাজতির সঙ্গে এক তরুণীর বিয়ে হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টায় কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার খিলগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে বন্দি আছেন হাজতি সুজন (২১)। তিনি নরসিংদীর মাধবদী উপজেলার নয়াকান্দি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। কনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।

তিনি আরও জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী কারাগারের অফিস কক্ষে হাজতি সুজনের সঙ্গে এক লাখ টাকা দেনমোহরে ওই তরুণীর বিয়ে হয়। এ সময় উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিয়ের কাবিননামা আদালতে পাঠানো হবে। বিয়ের পর নববধূ ও পরিবারের সদস্যরা বাসায় চলে গেছেন। হাজতি কারাগারে আছেন। এই বিষয়ে হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম