ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, মাদ্রাসার পরিচালক কারাগারে

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৯

গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মাদ্রাসার পরিচালক এমদাদুল হককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, মঙ্গলবার বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এমদাদুল হক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোজাখালী গ্রামের আব্দুছ ছিদ্দিকের ছেলে ও উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার দারুল কোরআন মাদ্রাসার পরিচালক।

শ্রীপুর থানায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীর মা শ্রীপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন ও বাবা গ্রামে ফেরির মাধ্যমে মালামাল বিক্রি করেন। চিকিৎসকের পরামর্শে শিশুদের সঙ্গে মেশার সুযোগ করতে কয়েক মাস আগে মেয়েকে স্থানীয় মাদ্রাসায় একটি ভর্তি করেন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মাদ্রাসায় থাকতো। ভুক্তভোগীর পরিবারকে গত ২১ আগস্ট সন্ধ্যায় মাদ্রাসার এক শিক্ষিকা মোবাইলে ফোন কল করে অসুস্থতার কথা জানান। ওই দিন রাত ৮টায় মাদ্রাসায় গেলে মেয়েকে রক্তক্ষরণরত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।

পরদিন ২২ আগস্ট তাকে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করানো হয়। সেখান অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, কিশোরী অন্তঃসত্ত্বা ছিল। তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়েছে। সেখান থেকে কিশোরীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। গত ১৭ সেপ্টেম্বর চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে।

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে কথা বলতে পারে না। মেয়ের কাছে জানতে চাইলে সে ইশারায় অভিযুক্ত মাদ্রাসার পরিচালক এমদাদকে শনাক্ত করে এবং তাকে ধর্ষণ করেছে বলে দেখায়। গত রবিবার (১৮ সেপ্টেম্বর) তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলামের কাছে বিচার দাবি করেন তিনি। ইউপি সদস্য শফিকুল বিষয়টি সমাধানে না গিয়ে ভুক্তভোগীর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলেন। পরে সোমবার (১৯ সেপ্টেম্বর) ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় এমদাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি