যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২০:২৬

মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওনের (২৫) লাশ দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মুরমা সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতা ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন। মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব এ তথ্য জানান।

শাওনের ছোট ভাই মো. সোহান ভূঁইয়া জানান, শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শাওনের লাশ হস্তান্তরের পর বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওইদিন সন্ধ্যায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ মুন্সীগঞ্জের মিরকাদিমের মুরমা এলাকায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত যুবদলকর্মী শাওন বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম