নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো যুবকের লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি 
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৯

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের পরদিন পুকুরে ভাসমান অবস্থায় মো. মাহিম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদ গ্রামের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।

নিহত মাহিম (২২) ওই গ্রামের সওদাগর আলীর ছেলে। তিনি একই গ্রামের আবু বকর মাস্টারের ফিশারিতে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৩টার দিকে ফিশারি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজ করার পর তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে মাহিমের লাশ ফিশারির পুকুরে ভেসে উঠলে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।

নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্তারুজ্জান খান বলেন, মাহিমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

/এএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম