ব্যাংকের সিঁড়ির নিচে ৩ মাসের শিশু, পাশে ছিল দুধের ফিডার 

গাজীপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮

গাজীপুরের কোনাবাড়িতে প্রিমিয়ার ব্যাংক ভবনের সিঁড়ির নিচ থেকে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভবনটির সিঁড়ির নিচে শিশুর কান্না শুনতে পায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী মোস্তফা ফকির। পরে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

নিরাপত্তা প্রহরী মোস্তফা ফকির বলেন, সকাল ৭টায় ব্যাংকের কলাপসিবল গেট খুলে দোতলায় উঠি। এ সময় শিশুর কান্নার শব্দ পেয়ে ফের নিচতলায় এসে সিঁড়ির নিচে শিশুটিকে পাই। পরে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

উদ্ধার হওয়া শিশু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা বলেন, উদ্ধার শিশুটির পাশে একটি ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে দুধের ফিডার ও কিছু জামাকাপড়ও ছিল। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে তিন মাস হবে। শিশুটি সুস্থ আছে তারপরও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাংকের নিরাপত্তা প্রহরী যখন গেট খুলে দোতলায় ওঠেন তখনই কেউ শিশুটিকে সিঁড়ির নিচে রেখে চলে গেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি