স্বামী-স্ত্রী পরিচয়ে বাসায় ওঠার পরদিন মিললো নারীর লাশ

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ২১:৫৫আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২১:৫৫

গাজীপুরের টঙ্গীতে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় ওঠার পরদিন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের কথিত স্বামী জালাল পলাতক রয়েছেন। সোমবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় টঙ্গীর দত্তপাড়া (শৈলারগাতি) এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওই নারী বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২ অক্টোবর) রাত ১০টায় স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী ও জালাল আসবাবপত্র নিয়ে বাসায় ওঠে।  

বাড়ির মালিক ইয়াছিন মিয়া বলেন, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ জালাল রুম ভাড়া নিতে আসেন। অক্টোবরের প্রথম সপ্তাহে রুমে ওঠার কথা বলে এক হাজার টাকা অগ্রিম দেয়। রবিবার (২ অক্টোবর) রাত ১০টায় আসবাবপত্র নিয়ে তারা বাসায় ওঠে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে জালাল আমাকে ফোন দিয়ে বলে তার স্ত্রীর কি যেন হয়েছে, তাকে গিয়ে যেন সাহায্য করি। জালালের ফোন পেয়ে তৃতীয় তলা গিয়ে দেখি জালালের স্ত্রী পরিচয় দেওয়া নারী বিছানার ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান বলেন, খবর পেয়ে সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাসিবুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী জালাল স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম