পরীক্ষার্থীকে নকল সরবরাহে শিক্ষকের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৩

এসএসসি- ২০১৬ গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ করায় কেন্দ্রের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তের নাম ওবায়দুর রহমান গাজী। তিনি স্থানীয় নোয়াগাঁও এম মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গাজীপুর মহানগরীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুর রহমান গাজী মঙ্গলবার টঙ্গীর শহীদ স্মৃতি হাই স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয়পত্র বিষয়ের পরিদর্শকের দায়িত্ত্ব পালন করছিলেন।
পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে হলের এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের চোখে ধরা পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করে।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম