যুবদল কর্মীর মৃত্যুর ঘটনায় মামলার আবেদন, আদেশ ১০ অক্টোবর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ০৪:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৪:৩৯

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর আমলী আদালতে নালিশী আবেদন করা হয়েছে। এ ব্যাপারে আগামী ১০ অক্টোবর আদেশ দেবেন আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত বৃহস্পতিবার বিকালে তারিখ ঘোষণা করেন। মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ জামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের নির্বাহী সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য সংগ্রাহক কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর আমলী আদালতে যুবদল কর্মী শাওনকে হত্যার অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার জন্য লিখিত আবেদন করেন।

দায়ের করা অভিযোগে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব এবং মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামানসহ ৯ পুলিশ সদস্যকে এজাহার নামীয় আসামি এবং ৪০-৫০ জন অজ্ঞাত পুলিশ সদস্য এবং ২০০-৩০০ জন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই লিখিত আবদনের ভিত্তিতে শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত। পরে আগামী ১০ অক্টোবর নালিশী আবেদনের আদেশ প্রদানের নির্দেশনা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত আগামী ১০ অক্টোবর আবেদনটি আদেশের জন্য রেখেছেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম